বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে সমিতিপাড়া বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কায়সার হামিদ।
নিহত আলাউদ্দিন ঐ এলাকার মো. ইমরানের ছেলে। আহত দুই নারী হলেন- নিহত আলাউদ্দিনের দাদি নুর জাহান বেগম (৫০) ও ফুপি হুমাইরা আক্তার (২৮)।
.png)
নিহতের বাবা ইমরান জানান, এলাকায় তাদের চায়ের দোকানে প্রায়ই রাতে চা পান করতে আসে কয়েকজন সংঘবদ্ধ বাখাটে চক্রের সদস্যরা। তারা বৃহস্পতিবার রাতেও এসে চা পান করে বিল না দিয়ে চলে যেতে চায়। এ সময় চায়ের বিল চাইলে তার মাকে (নুরজাহান বেগম) মারধর করে বাখাটেরা। এ সময় তার মাকে ছুরিকাঘাত করছিল। রক্ষা করতে তার ছোট বোন (হুমাইরা) এগিয়ে আসলে তাকে মারধর করা হয়। পরে ছেলে (আলাউদ্দিন) এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এতে ঘটনাস্থলে মারা যায় আলাউদ্দিন।
তিনি বলেন, এলাকার মুবিন, ফজল করিম, আবুল হাসান ও মেহেদিসহ কয়েকজন এ ঘটনা সংঘটিত করে। এলাকাবাসী মুবিনকে ঘটনাস্থল থেকে আটক করে টহলরত র্যাবকে সোপর্দ করেছে।
কক্সবাজার সদর থানার ওসি (তদন্ত) কায়সার হামিদ জানান, খবর পেয়ে রাত ৩টার দিকে ঘটনাস্থলে পুলিশ যায়। নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত একজনকে র্যাবের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানা গেছে। তবে তাকে এখন পুলিশের কাছে দেয়নি র্যাব। ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।