ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জমির জন্য ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যা  

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২৯, ২ ফেব্রুয়ারি ২০২৪
জমির জন্য ছুরিকাঘাতে বড় ভাইকে হত্যা  
ফাইল ফটো

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই আব্দুল হাই নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে করিমগঞ্জের শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাই করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ইউনিয়নের মাঝিরকোণা গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আব্দুল হাইয়ের সঙ্গে তারই ছোট ভাই আব্দুর রশিদের বিরোধ চলছিল।   একপর্যায়ে আব্দুল হাই ঢাকায় গিয়ে ব্যবসা শুরু করেন। কয়েকদিন আগে বাড়িতে ফিরে আসেন তিনি। বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী শিমুলতলা বাজারে যান আব্দুল হাই। এ সময় ছোট ভাই আব্দুর রশিদের সঙ্গে পুরোনো বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয় তার। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করেন ছোট ভাই আব্দুর রশিদ। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

Advertisement

করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!