[ দেশজুড়ে ]
চালককে ছুরিকাঘাতে হত্যা, অটোরিকশাসহ হাতেনাতে ধরা
ছবি: ডেইলি বাংলাদেশ
মুন্সিগঞ্জের শ্রীনগরে ছুরিকাঘাতে মো. জসিম মুন্সি (৪০) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল আলীকে (৩৫) আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।
মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রাড়িখাল ইউনিয়নে কবুতরখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। নিহত অটোরিকশাচালক জসিম মুন্সি উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা ছিনতাইকালে হাতেনাতে ধরে অভিযুক্ত আব্দুল আলীকে পুলিশে দেওয়া হয়।
.png)
শ্রীনগর থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আটক আব্দুল আলী পুলিশ হেফাজতে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!