বৃহস্পতিবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ছিনতাকারীরা অটোরিকশা নিয়ে যায়। নিহত আরাফাত সলিমগঞ্জ ইউনিয়নের কাদৈর গ্রামের মো. এন্তাজ মিয়ার ছেলে।
নবীনগর থানার ওসি মো. মাহবুব আলম জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার গনিশাহ মাজার এলাকা থেকে কয়েকজন ছিনতাইকারী হাসানের অটোরিকশায় যাত্রী বেশে উঠে। পরে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের জুরা ব্রিজ এলাকায় পৌঁছালে হাসানকে ছুরিকাঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেয় তারা। পরে স্থানীয়রা হাসানকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিসৎক।
.png)
তিনি আরো জানান, শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।