সোমবার বিকেলে উপজেলার দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তূপ থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার করে পুলিশ। আরমান হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ মজুমদার বাড়ির আবদুল মোতালেবের ছেলে।
ইউপি সদস্য মোস্তফা আহমেদ জানান, স্থানীয়দের কাছে বালুর স্তূপে দুর্গন্ধের খবর পেয়ে পুলিশে খবর দেই। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
.png)
নিহতের বাবা মোতালেব জানান, আরমানকে হত্যা করে লাশ বালুর নিচে চাপা দিয়ে তার অটোরিকশাটি নিয়ে গেছে দুর্বৃত্তরা।
হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উন্মোচনে পুলিশ কাজ করছে।