ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩১ পর্যটক নিয়ে ভারতের প্রমোদতরী চাঁদপুরে

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৪৮, ৩ নভেম্বর ২০২৩
৩১ পর্যটক নিয়ে ভারতের প্রমোদতরী চাঁদপুরে
ছবি: সংগৃহীত

সংক্ষিপ্ত সফরে বিদেশি ৩১ জন পর্যটক নিয়ে ভারতের প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো এখন চাঁদপুরে এসেছে।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নৌ-সংরক্ষণ ও পরিচালন বিভাগ মধ্য ব-দ্বীপ চাঁদপুর শাখার যুগ্ম পরিচালক মো. আব্দুল্লাহ্ আল বাক্বী।

জানা যায়, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের ৩১ জন পর্যটক নিয়ে সংক্ষিপ্ত সফরে চাঁদপুরে এসেছে ভারতের প্রমোদতরী আরভি কিন্দাত প্যানডো। প্রমোদতরীতে রয়েছেন অস্ট্রেলিয়ার ১২, আমেরিকার চারজন, যুক্তরাজ্যের আটজন, কানাডার চারজন, সুইজারল্যান্ডের দুইজন এবং আয়ারল্যান্ডের একজন পর্যটক। এছাড়াও রয়েছেন ভারতের ২১ ক্রু।

Advertisement

যুগ্ম পরিচালক মো. আব্দুল্লাহ্ আল বাক্বী বলেন, শুধুমাত্র রাত্রিযাপনে এই পর্যটকদের নিয়ে প্রমোদতরীটি চাঁদপুরে এসেছে। এটি মাদরাসা ঘাটের আশেপাশে নৌ পুলিশ ও কোস্টগার্ডের সহায়তায় সারারাত অবস্থান নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে সকালে। তবে বরিশালে কয়েকটি স্পট ঘুরলেও চাঁদপুরের কোথাও ঘুরতে যাচ্ছেন না প্রমোদতরীর পর্যটকরা।

তিনি বলেন, অবসর সময় কাটাতে দেশ-বিদেশ ঘুরে বেড়ানোর অংশ হিসেবে চাঁদপুরে আসেন ওই ৩১ জন পর্যটক।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!