নিহত মধু মিয়া ঐ ইউনিয়নের হাসরা মাজালিয়া গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।
ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন জানান, মধু মিয়া সোমবার বিকেল ৩টার দিকে বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বের হন। রাতে তিনি না ফিরলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকেন। নিখোঁজের একদিন পর মঙ্গলবার বিকেলে চাপারকোনা বাজারের বালুর মাঠ সংলগ্ন ঝিনাই নদীতে তার লাশ ভেসে ওঠে।
.png)
সরিষাবাড়ী থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।