[ দেশজুড়ে ]
সিলেটে পর্যটকবাহী পিকআপ উল্টে নিহত ২
ছবি: ডেইলি বাংলাদেশ
সিলেটের জৈন্তাপুরে পর্যটকবাহী একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৯টার দিকে সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকাল ৯টায় সিলেট থেকে জাফলং অভিমুখী একটি পিকআপ সিলেট-তামাবিল সড়কের জৈন্তাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। খোলা পিকআপটিতে জাফলংয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন কয়েকজন পর্যটক। ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে ভোরের অল্প বৃষ্টিতে সড়ক পিচ্ছিল থাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ধারনা করছে পুলিশ।
.png)
আহত ও নিহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সিলেট
লিংক সফলভাবে কপি হয়েছে!