মঙ্গলবার সকালে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম (৪০) খাগড়াছড়ি সদরের ভাইবোনছড়া ইউনিয়নের পূর্ব মুসলিমপাড়ার বাসিন্দা।
পুলিশ জানায়, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কলাবোঝাই জিপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় চান্দের গাড়িটি (জিপ) ধুমড়ে-মুচড়ে যায়। এ সময় জিপচালক ইব্রাহিমসহ কমপক্ষে চারজন আহত হন। পরে তাদের জেলা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইব্রাহিম মারা যান।
.png)
মাটিরাঙ্গা থানার ওসি মোহাম্মদ জাকারিয়া বলেন, এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও জিপ গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে।