[ দেশজুড়ে ]
জমি বিরোধের জেরে প্রাণ গেল কৃষকের
ছবি: সংগৃহীত
নেত্রকোণার দুর্গাপুরে জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে ধারালো ছুরির আঘাতে মিলন মিয়া (৪৯) নামের এক কৃষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের ভাউরতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন মিয়া ভাউরতলা গ্রামের মৃত আবু হানিফের ছেলে।
স্থানীয়রা জানান, চাষের জমি নিয়ে দীর্ঘদিন ধরে ফুফাতো ভাই রশিদ এবং মামাতো ভাই মিলন তাদের মাঝে বিরোধ চলে আসছে। এরই জেরে শুক্রবার দুপুরে রশিদ ও তার ছেলে সোহেলের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সোহেল ধারালো ছুরি দিয়ে মিলন মিয়াকে আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা মিলন মিয়াকে উদ্ধার করে হাপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি (তদন্ত) নূরুল আলম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!