ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বিআইডব্লিউটিএ’র আগুন

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪
৫ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বিআইডব্লিউটিএ’র আগুন
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের বরফকল এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) গুদামের আগুন পাঁচ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ জানান, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট টানা কাজ করে যাচ্ছে। তবে আশপাশে আগুন ছড়িয়ে পড়া ঠেকাতেও চেষ্টা চলছে বলে জানান তিনি।

এলাকাবাসী ও বিআইডব্লিউটিএর কর্মকর্তারা জানান, দুপুর পৌনে ১টার দিকে গুদামের দক্ষিণ পাশে স্তূপাকারে রাখা পরিত্যক্ত পাইপে আগুন লাগে। শুরুতে গুদামের ভেতর অবস্থানরতরা আগুন নেভানোর চেষ্টা করেন। তারা ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। দুপুর ১টা ২০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক (ঢাকা) আনোয়ারুল হক।

Advertisement

তিনি বলেন, পরিত্যক্ত পাইপগুলো সেখানে স্তূপাকারে রাখা ছিল। আমরা চারদিক থেকে ঘিরে রেখেছি যাতে আগুন ছড়িয়ে পড়তে না পারে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও নেই। আমরা দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছি। যেহেতু এখানে রাবার ও প্লাস্টিক রয়েছে, তাই আগুন নেভাতে সময় লাগছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!