গ্রেফতারকৃত সাহাব উদ্দিন মিয়া পিরোজপুর গ্রামের মৃত মস্তু মিয়ার পুত্র। গ্রেফতারের সময় তার কাছ থেকে চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়।
এর আগে, ১ ফেব্রুয়ারি রাতে আঞ্চলিক মহাসড়কের জনজেবি কন্সট্রাকশনের প্রকল্প ম্যানেজার (সুনামগঞ্জ অংশের রাধা নগর পয়েন্টের) মো. হাবিবুর রহমান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩ জনকে আসামি করে আজমিরীগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করেন।
.png)
পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি রাতে মহাসড়কের আজমিরীগঞ্জ উপজেলা অংশের বদলপুর ইউনিয়নের পিরোজপুরের প্রকল্পের সাইড থেকে ২টি অক্সিজেন সিলিন্ডার, ৫০০ কেজি রড ও এঙ্গেল, ৩০টি লোহার পাইপ এবং একটি রড ঝালাইয়ের ওয়েল্ডিং মেশিনসহ প্রায় দুই লাখ টাকার মালামাল চুরি হয়। এর প্রেক্ষিতে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে চোর ধরতে অভিযানে নামে পুলিশ।
আজমিরীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমেদ জানান, মামলার পর আমরা ১টি অক্সিজেন সিলিন্ডার, ৩০টি রড ও ৫টি এঙ্গেলসহ সাহাব উদ্দিনকে গ্রেফতার করি। গ্রেফতারকৃত সাহাব উদ্দিনকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।