ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:১০, ৩ ফেব্রুয়ারি ২০২৪
র‌্যাবের অভিযানে ফেনসিডিল উদ্ধার, নারীসহ গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

র‌্যাব-১৩ রংপুর সদর দফতরের পৃথক অভিযানে ২ হাজার ফেনসিডিলসহ এক নারী মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার দুপুরে র‌্যাব-১৩ সিনিয়র সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার রাতে র‌্যাব-১৩ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হেলেঞ্চা গ্রামে অভিযান চালান। এ সময় মাদক ব্যবসায়ী শরীফা বেগমের বাড়ি থেকে ৬২২ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।

Advertisement

অপরদিকে, র‌্যাব-১৩ এর আরো একটি দল নীলফামারীর তিস্তা ব্যারেজ এলাকায় অভিযান চালিয়ে ১৩২৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী হুমায়ন কবির ও সৈয়দ আলীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মিঠাপুকুর ও ডিমলা থানায় মাদক আইনে মামলা করেছে র‌্যাব।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!