[ দেশজুড়ে ]
উখিয়ায় মাদকসহ রোহিঙ্গা গ্রেফতার
প্রতীকী ছবি
কক্সবাজারের উখিয়ায় মাদকসহ কামাল হোসাইন নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এ সময় তার কাছ থেকে ৮০০ ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
রোববার বিষয়টি নিশ্চিত করেছেন ১৪-এপিবিএন এর অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল।
গ্রেফতারকৃত কামাল হোসাইন উখিয়ার কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের ‘সি’ ব্লকের বাসিন্দা।
.png)
অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ইকবাল বলেন, শনিবার দুপুরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন-১৪। এ সময় ৮০০ ইয়াবা ও ৬৫ গ্রাম গাঁজাসহ কামাল হোসাইনকে গ্রেফতার করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!