[ দেশজুড়ে ]
অস্ত্র-গুলি উদ্ধার, রোহিঙ্গা যুবক কারাগারে
গ্রেফতারকৃত জিয়াবুল আলম- ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ায় অস্ত্র-গুলিসহ জিয়াবুল আলম নামে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন। এর আগে, সোমবার তাকে উখিয়া থানায় হস্তান্তর করে এপিবিএন-১৪।
গ্রেফতারকৃত জিয়াবুল আলম উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বাসিন্দা।
.png)
১৪-এপিবিএন এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী ইউনিয়নের ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালায় এপিবিএন-১৪। এ সময় একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা জিয়াবুল আলমকে গ্রেফতার করা হয়।
উখিয়া থানার ওসি মো. শামীম হোসাইন বলেন, গ্রেফতারকৃত জিয়াবুলের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!