রোববার সন্ধ্যায় উপজেলার ডুগডুগিহাট-রাণীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার চৌড়িয়া গ্রামের ভিখারী দাসের ছেলে বিনয় চন্দ্র দাস (২১) এবং একই গ্রামের তাইজুল ইসলামের ছেলে জিতু মিয়া (১৬)। তারা মোটরসাইকেল মেকানিক হিসেবে স্থানীয় একটি গ্যারেজে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিনয় চন্দ্র ও জিতু মিয়া মোটরসাইকেল চালিয়ে ডুগডুগিহাট বাজার থেকে রাণীগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে একটি যাত্রীবাহী অটোভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বিনয় ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় জিতুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই পথে ঐ তরুণের মৃত্যু হয়।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি আসাদুজ্জামান আসাদ জানান, অটোভ্যান এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঐ দুইজন নিহত হয়েছেন।