নিহত মায়ারাণী সাতক্ষীরার আশাশুনির বেহুলা গ্রামের তরুণ কুমার মন্ডলের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে যশোর শহরের উপশহর এলাকায় বসবাস করতেন।
যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আরএমও পার্থ প্রতীম চক্রবর্তী জানান, সন্ধ্যার দিকে মায়ারাণীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন তার স্বামী পরিতোষ কুমার সানা। ওই নারীর মাথায় গুরুতর আঘাত ছিল। এ সময় চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করলে কৌশলে পালিয়ে যান পরিতোষ। পরে আমরা পুলিশে খবর দেই।
.png)
নিহতের ভাই সুশান্ত মন্ডল অভিযোগ, পরিতোষ পিটিয়ে তার বোন মায়ারাণীকে হত্যা করেছেন। মায়ারাণী মারা যাওয়ায় তিনি পালিয়ে গেছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে মায়ারাণী হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। আমরা তার পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেছি। একইসঙ্গে তার স্বামী পরিতোষ কুমার সানাকে আটকে অভিযান শুরু হয়েছে। তাকে আটক করা গেলে ঘটনার প্রকৃত রহস্য উন্মোচন হবে।