[ দেশজুড়ে ]
কলেজের পাশে ভুট্টাক্ষেতে মিলল নবজাতকের মরদেহ
ফাইল ফটো
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ভুট্টাক্ষেত থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকালে ওই উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের পাশে ভুট্টাক্ষেতে এক ব্যাগে নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করেছেন করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মোহন্ত।
.png)
তিনি বলেন, সকালে উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের পাশে ভুট্টাক্ষেতে এক ব্যাগের ভেতরে নবজাতকের মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কে বা কারা রাতের আঁধারে নবজাতকটিকে কলেজের পাশে ভুট্টাক্ষেতে ফেলে দিয়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!