সোমবার বিষয়টি নিশ্চিত করেন ৭-এপিবিএন’র অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম। এর আগে, রোববার সিলেটের জকিগঞ্জের বিলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত কামরুল জকিগঞ্জ উপজেলার কাজলসার গ্রামের মো. আব্দুল খালিকের ছেলে।
.png)
অতিরিক্ত পুলিশ সুপার মফিজুল ইসলাম বলেন, র্যাবে’র গাড়ির চালক ও ব্যবসায়ী পরিচয় দিয়ে বিভিন্ন সময় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে বিকাশের মাধ্যমে প্রতারণা করে আসছিল একটি চক্র। চলতি বছরের ১২ জানুয়ারি আফজাল হোসেন নামে এক ব্যক্তি মোগলাবাজার থানায় ২৬ হাজার ৫২০ টাকা প্রতারণা করে হাতিয়ে নেয়ার বিষয়ে একটি জিডি হয়।
তিনি আরো বলেন, রোববার ৭-এপিবিএন সিলেটের সাইবার টিম প্রতারক কামরুলের অবস্থান শনাক্ত করে। পরে জকিগঞ্জ থানার বিলবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি বিকাশ প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন এবং তার আর কোনো পেশা নেই। এটাই তার একমাত্র পেশা।