নিখোঁজ মাহমুদা আক্তার হ্যাপী ৪১তম বিসিএস ক্যাডার। তাকে বনবিভাগে পদায়ন করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২ ফেব্রুয়ারি ঢাকা থেকে ৭১ জনের একটি দল সেন্টমার্টিনে বেড়াতে যায়। সেখানে মাহমুদা আক্তার হ্যাপীও ছিলেন। তারা হোটেল সি ভিউসহ কয়েকটি রিসোর্টে উঠেন। রোববার সকালে হ্যাপী বন্ধুর সঙ্গে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হন।
.png)
বিকেল পর্যন্তও তিনি ফিরে না আসায় তার সহকর্মীরা মুঠোফোনে যোগাযোগ করলে বন্ধুর সঙ্গে আছেন বলে জানান। কিন্তু এক ঘণ্টা পর তার মোবাইলে আর সংযোগ পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ কাজ করছে বলে জানান ইউএনও।
সোমবার রাতে টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ নারী পর্যটকের এখনো খোঁজ মেলেনি। পুলিশ ও বনবিভাগের লোকজন তার সন্ধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।