মঙ্গলবার দুপুরে পরশুরাম পৌরসভার পশ্চিম বাঁশপদুয়া এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত উম্মে সালমা লামিয়া ঐ এলাকার নুর নবীর।
এলাকাবাসী জানান, দুপুর দেড়টার দিকে দুই যুবক নুর নবীর ভাড়া বাসায় এসে নিজেদেরকে বিদ্যুতের লোক দাবি করে দরজা খুলতে বলেন। এ সময় লামিয়া (৭) ও তার বড় বোন ফাতেমা আক্তার নিহা (১২) দরজা খুলে দেয়। মাথায় হেলমেট পরা ঐ দুই যুবক ঘরের ভেতর ঢুকে লামিয়াকে স্কচটেপ দিয়ে হাত, মুখ পা বেঁধে হত্যা করেন। এ সময় ফাতেমা আক্তার নিহা পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী একটি ঘরে আশ্রয় নিয়ে প্রাণে বেঁচে যায়। ধারণা করা হচ্ছে- দাম্পত্য কলহে এ ঘটনা ঘটতে পারে। এ ঘটনার সময় লামিয়ার বাবা নুর নবী তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ফেনীতে ছিলেন।
.png)
নুর নবী পরশুরাম পৌর এলাকার কলাবাগান এলাকার বাসিন্দা। বেশ কিছুদিন ধরে বাঁশপদুয়ার পশ্চিম পাড়ার এয়ার আহাম্মদের বাসায় দ্বিতীয় স্ত্রী রেহানাকে নিয়ে থাকতেন।
নুর নবীর সাবেক স্ত্রী আয়েশা আক্তার অভিযোগ করেন, নুর নবীর দ্বিতীয় স্ত্রীর লোকজন পরিকল্পিতভাবে তার (আয়েশার) সন্তান লামিয়াকে হত্যা করেছেন।
পরশুরাম থানা ওসি মো. শাহাদাত হোসেন খান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।