ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নকল স্বর্ণ দিয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করতেন তারা

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৬, ৭ ফেব্রুয়ারি ২০২৪
নকল স্বর্ণ দিয়ে ব্যবসায়ীর সঙ্গে প্রতারণা করতেন তারা
ছবি: সংগৃহীত

ভোলা সদর উপজেলায় ব্যবসায়ীকে নকল স্বর্ণ দিয়ে প্রতারণার অভিযোগে এক পুরুষসহ দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- চট্টগ্রাম জেলার পটিয়া থানার গোবিন্দখিল গ্রামের শারমিন আক্তার, কক্সবাজার থানার দক্ষিণ রুমানিয়া গ্রামের সুলতানা ইয়াসমিন ও পাবনা জেলার রনি মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহীন ফকির।

Advertisement

তিনি জানান, মঙ্গলবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার বাদল কৃষ্ণ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে নকল স্বর্ণ বন্ধক রেখে ৫০ হাজার টাকা নিয়ে প্রাইভেটকারে করে পালিয়ে যাওয়ার সময় ইলিশা ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছেন। পুলিশ তাদের কাছ থেকে ৮ জোড়া তামার নকল সোনার গয়না, ৫২ হাজার টাকা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, প্রাইভেটকার নিয়ে এই প্রতারক চক্র দেশের বিভিন্ন জায়গায় নকল সোনা দিয়ে প্রতারণা করে ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। ওই ব্যবসায়ীর করা মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে পাঠায় পুলিশ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!