ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

বাড়িতে ডেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই-মারধর, গ্রেফতার ১

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৫, ৭ ফেব্রুয়ারি ২০২৪
বাড়িতে ডেকে ব্যবসায়ীর টাকা ছিনতাই-মারধর, গ্রেফতার ১
ছবি: ডেইলি বাংলাদেশ

নীলফামারীতে গরু ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় মন্টু মিয়া নামে একজনকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছেন আদালত। বুধবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়। 

মামলা সূত্রে জানা যায়, গত ৬ ফেব্রুয়ারি ব্যবসায়ী সিরাজুল ইসলামকে গরু বিক্রির কথা বলে বাড়িতে ডেকে নিয়ে আসেন মন্টু মিয়া ও তার সহযোগী রহমত আলী। গরুর দরদাম ঠিক হলে বিক্রেতা মন্টু মিয়ার হাতে এক লাখ তিন হাজার টাকা তুলে দেন সিরাজুল। টাকা নিয়ে মিন্টু মিয়া একপর্যায়ে গরু ব্যবসায়ী সিরাজুল ইসলামকে গালিগালাজ করে মারধর করতে থাকেন। এ সময় আহত হন সহযোগী বাবুল হোসেন (৫০), মো. নুর আলম (৩৮) এবং আতিকুল ইসলাম (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।

পরে ভুক্তভোগী সিরাজুল ইসলাম থানায় একটি মামলা দায়ের করেন। সে মামলায় ছিনতাইকারী মন্টু মিয়াকে গ্রেফতার করে তার বাড়ি থেকে টাকা উদ্ধার করা হয়।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ওসি মো. তানভীরুল ইসলাম ডেইলি বাংলাদেশকে জানান, গরু ব্যবসায়ী সিরাজুল ইসলামের অভিযোগে ভিত্তিতে আসামি মন্টু মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বাড়ি থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!