[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় পেশাদার ছিনতাইকারীসহ ৪ জন কারাগারে
গ্রেফতারকৃত তিনজন
ব্রাহ্মণবাড়িয়ায় পেশাদার তিন অটোরিকশা ছিনতাইকারী ও এক গাড়ি চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সকালে সদর উপজেলার রামরাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী শেখ হীরা ঢাকা জেলার আশুলিয়া উপজেলার কুরগাও গ্রামের গোলাম মাহমুদের ছেলে। তিনি একজন আন্তঃজেলা গাড়ি চোর। অটোরিকশা ছিনতাইকারীরা হলেন, আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়নের তালশহর গ্রামের কালু মিয়ার ছেলে শান্ত প্রকাশ বাপ্পি, একই এলাকার বাজাইন্না বাড়ির মান্নান প্রকাশ মন্নর মিয়ার ছেলে মেহেদুল ও একই এলাকার মাহবুব মিয়ার ছেলে মিঠন প্রকাশ লিটন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী ও চোর।
.png)
এ ঘটনায় সদর মডেল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!