বৃহস্পতিবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
জানা যায়, দুপুরে ঘুমধুম ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় অবিস্ফোরিত মর্টারশেলটি দেখতে পেয়ে স্থানীয় প্রশাসনকে খবর দেন এলাকাবাসী। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করেন।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল আশরোকি।