[ দেশজুড়ে ]
আখাউড়ায় মিলল পরিত্যক্ত মর্টারশেল
উদ্ধার করা মর্টারশেল
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি পরিত্যক্ত মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের চাঁনপুর গ্রামের আবু মিয়ার বাড়ির একটি ডোবা থেকে মর্টারশেলটি উদ্ধার করা হয়।
ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, দুদিন আগে নিজ বাড়ির সামনে থেকে মাটি নিচ্ছিলেন আবু মিয়া। এ সময় মর্টারশেলটি পান তিনি। তবে বুঝতে না পেরে ডোবায় ফেলে রাখেন। পরে জানাজানি হলে মর্টারশেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুল ইসলাম বলেন, শনিবার বিকেলে মর্টারশেলটি উদ্ধার করা হয়েছে। এটি স্বাধীনতার যুদ্ধের সময়ের বলে ধারণা করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!