ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

স্কুল মাঠ থেকে ৯ মাসের শিশুকে নিয়ে পালালো নারী

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০১:৩১, ৯ ফেব্রুয়ারি ২০২৪
স্কুল মাঠ থেকে ৯ মাসের শিশুকে নিয়ে পালালো নারী
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগরে অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস থেকে মালিহা ইসলাম ওহি নামের ৯ মাস বয়সী এক শিশুকে নিয়ে পালিয়ে গেছে এক অচেনা নারী।

বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলার তোবারগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওহি সদর উপজেলার ভবানীঞ্জ ইউপির চরউভূতি গ্রামের আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার বড় বোন সাবিহা ইসলাম মিহি (৬) ওই প্রতিষ্ঠানের প্লে গ্রুপের ছাত্রী।

জানা যায়, বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান ছিল। এতে ওহি ও মিহিকে নিয়ে তাদের মা মরিয়ম বেগম বিদ্যালয়ে আসেন। মিহি যেমন খুশি তেমন সাজো ইভেন্টে অংশ নেয়। এতে ঘটনার সময় ওহিকে তার মা পরিচিত এক ছাত্রীর কাছে রাখতে দেয়। এরমধ্যেই অপরিচিত এক নারী এসে তাকে কোলে নেই। এদিকে মিহিকে সাজানো শেষে ওহিকে খুঁজে পাচ্ছিলেন না মরিয়ম। আশপাশে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে প্রতিষ্ঠানের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। এতে দেখা যায় লাল স্কার্ফ ও কালো বোরকা পরিহিত এক নারী শিশু ওহিকে নিয়ে প্রতিষ্ঠান থেকে বের হয়ে যাচ্ছে। তবে তাকে চেনা যাচ্ছে না। কেউ তাকে চিনেও না। 

ওহির নানা মো. ওসমান বলেন, আমার নাতনিকে চুরি করে নিয়ে গেছে এক নারী। আমরা পুলিশকে জানিয়েছে। দ্রুত সময়ের মধ্যে তাকে উদ্ধারে পুলিশসহ সবার সহযোগিতা চাচ্ছি।

কমলনগর থানার ওসি তহিদুল ইসলাম জানান, শিশু-কন্যাকে উদ্ধারে পুলিশ কাজ করছে। যে নারী শিশুকে নিয়ে পালিয়েছে তার পরিচয় শনাক্ত করতে মাঠে আছি।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!