ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৩, ৯ ফেব্রুয়ারি ২০২৪
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাদিপুর ইউনিয়নের মধ্য চুনঘর এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলো- ওই এলাকার তাহির আলীর মেয়ে আট বছরের মেঘলা বেগম ও বিল্লাল মিয়ার মেয়ে ছয় বছরের মোহনা বেগম।

কুলাউড়া থানার এসআই আতিকুল আলম জানান, বিকেল সাড়ে ৪টার দিকে মেঘলা তার বাবার সঙ্গে মোহনাকে নিয়ে তাদের ক্ষেতের জমিতে যেতে চাইলে তাহির আলী বাধা দেন। পরে মোহনা ও মেঘলা বাড়ির দিকে ফিরে যায়। সন্ধ্যার দিকে মোহনার বাবা তাহির আলী বাড়িতে এসে মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ডোবার পানিতে তাদের মরদেহ ভাসতে দেখেন স্বজনরা। পরে দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!