[ দেশজুড়ে ]
চাঁদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ফাইল ফটো
চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে ৩টার মধ্যে মকিবাদ ও কংগাইশ এলাকায় পৃথক এ ঘটনা ঘটে।
মৃত শিশুদের মধ্যে রাইসা পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ির মো. আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মো. লিটন মিয়ার ছেলে।
রাইসার স্বজনরা জানান, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সঙ্গে নানা বাড়িতে থাকতো। দুপুরে বাড়ির সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে তাকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তার বাবার বাড়ি উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।
.png)
অপরদিকে ইয়ামিনের স্বজনরা জানান, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। বাড়ির পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়।
দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ওসি মুহাম্মদ আবদুর রশিদ।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!