[ দেশজুড়ে ]
খালের পানিতে কাপড়ে মোড়ানো ছিল শিশুর লাশ
খাগড়াছড়ি সদর থানা- ফাইল ফটো
খাগড়াছড়ি সদর উপজেলায় খাল থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় অজ্ঞাত এক শিশুকে উদ্ধার করা হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বুধবার বেলা ১১টার দিকে শহরের মধুপুর এলাকার খাল থেকে স্থানীয়দের সহায়তায় ঐ শিশুকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
জানা যায়, সকালে খাগড়াছড়ি শহরের মধুপুর খালের পানিতে কাপড়ে মোড়ানো কিছু দেখতে পান স্থানীয়রা। একপর্যায়ে তারা কাপড়ে মোড়ানো শিশুকে দেখে পুলিশে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয় পুলিশ। সেখানকার চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
.png)
সদর থানার ওসি তানভীর হাসান জানান, মৃত্যু কারণ জানতে ঐ শিশুর লাশ ময়নাতদন্ত করা হবে। এছাড়া তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!