ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে ড্রেনে মিলল শিশুর লাশ

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ১ নভেম্বর ২০২৩
কক্সবাজারে ড্রেনে মিলল শিশুর লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো

কক্সবাজার সদর উপজেলায় ড্রেন থেকে আশরাফুল ইসলাম রোহান নামে ছয় বছর বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার বিকেলে কক্সবাজার পৌরসভার নাপ্পাঞ্জা পাড়ার ড্রেন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মৃত আশরাফুল ইসলাম রোহান সদর উপজেলার ঝিলংজা ইউপির দক্ষিণ হাজী পাড়ার রহমত উল্লাহর ছেলে।

জানা যায়, রোহান একটি নুরানি মাদরাসার ছাত্র ছিল। সে প্রতিদিনের মতো গত শনিবার বিকেলে বাড়ি থেকে খেলতে বের হয়। তবে ঐদিন সন্ধ্যায় আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। বুধবার বিকেলে ড্রেন থেকে তার লাশ উদ্ধার করা হয়। 

Advertisement

সদর থানার ওসি মো. রকিবুজ্জামান জানান, ঐ শিশুকে হত্যার কোনো আলামত পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!