শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের পশ্চিম কামালেরবার্তি গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত শাহীনুর রহমান একই গ্রামের আনজাদ আলীর ছেলে।
জানা যায়, শাহীনুর রহমান বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরে বিষপান করেন। বাড়ির লোকজন টের পেয়ে গুরুতর আহত অবস্থায় তাকে শেরপুর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন লাশ বাড়ি নিয়ে যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন কামালেরবার্তি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই খাইরুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ই থেকে শাহীনুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।