[ দেশজুড়ে ]
আশুগঞ্জে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার
খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার করা হয়
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় খাল থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাত্রাপুর-ভবানীপুর সংযোগ সেতুর ভবানীপুর খাল থেকে অর্ধগলিত লাশটি উদ্ধার করা হয়।
আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার যাত্রাপুর-ভবানীপুর সংযোগ সেতুর পাশে ভবানীপুর খালে এক নবজাতকের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।
.png)
তিনি আরো জানান, কে বা কারা ঐ ছেলে শিশুর লাশ ফেলে গেছে তা জানা যায়নি। জন্মের পর কেউ হয়তো ঐ নবজাতককে ফেলে গেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!