[ দেশজুড়ে ]
ঘুমধুম সীমান্তে আরো এক মর্টারশেল উদ্ধার
ছবি: সংগৃহীত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে আরো একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তমব্রু পশ্চিমকূল এলাকা থেকে এটি উদ্ধার করা হয়। এর আগে, বৃহস্পতিবার দুপুরে ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া এলাকা থেকে অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করেছিল বিজিবি। এ নিয়ে ২৪ ঘণ্টার ব্যবধানে দুইটি অবিস্ফোরিত মর্টারশেল উদ্ধার হলো।
জানা যায়, স্থানীয়রা দুপুরে তমব্রু পশ্চিমকূল এলাকায় একটি মর্টারশেল দেখতে পান। পরে তারা প্রশাসনকে খবর দেন। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মর্টারশেলটি উদ্ধার করেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল মান্নান।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!