আর এমন পরিস্থিতির মধ্যেই মিয়ানমার থেকে পালিয়ে আসা বিভিন্ন বাহিনীর সদস্য ও দেশটির নাগরিকদের ফিরিয়ে নিতে সামরিক জাহাজ পাঠাচ্ছে জান্তা সরকার।
জাহাজটি শনিবার কক্সবাজার উপকূলে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
.png)
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা বলেন, এরই মধ্যে কূটনৈতিক পত্রের মাধ্যমে শনিবার জাহাজ এসে পৌঁছাবে বলে মিয়ানমার আমাদের জানিয়েছে। বাংলাদেশে পালিয়ে আসা সব মিয়ানমারের নাগরিককে কক্সবাজারে নেওয়া হবে।
মিয়ানমারের বিভিন্ন বাহিনীর সদস্যসহ মোট ৩৩০ নাগরিককে টেকনাফের ২টি স্কুলে রাখা হয়েছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তত্ত্বাবধানে তারা সেখানে রয়েছেন।
উল্লেখ্য, রাখাইন সীমান্তে মিয়ানমারের সরকারি বাহিনী আর বিদ্রোহী আরাকান আর্মির সংঘাত চলাকালে প্রায় ২ ব্যাটালিয়ানের অফিসার, সৈনিক, মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ এবং কয়েকটি পরিবারের সদস্যরা বাংলাদেশে পালিয়ে এসেছেন। প্রথমে তাদের বিমানে ফেরত পাঠাতে চাওয়া হয়েছিল। কিন্তু এতে মিয়ানমার রাজি হয়নি। পরে সমুদ্রপথে তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত হয়।