ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বন্ধ জাহাজ চলাচল 

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৭, ১০ ফেব্রুয়ারি ২০২৪
টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে বন্ধ জাহাজ চলাচল 
ফাইল ফটো

মিয়ানমার সীমান্তে চলমান পরিস্থিতির কারণে শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন। 

তবে জেলা প্রশাসন জানিয়েছে, কক্সবাজার থেকে তিনটি জাহাজ যথারীতি কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে চলাচল করবে।

Advertisement

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মো. ইয়ামিন হোসেন বলেন, উদ্ভূত সীমান্ত পরিস্থিতিতে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে সকাল থেকে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। তবে কক্সবাজার-সেন্টমার্টিন নৌপথে প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে জাহাজ চলাচল করবে। 

তিনি বলেন, এটি সাময়িক সিদ্ধান্ত এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!