ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৪
সাইপ্রাসে ভবনের ছাদ থেকে পড়ে বাংলাদেশি নিহত
নিহত মোহাম্মদ আলী সোহাগ

উত্তর সাইপ্রাসে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে মোহাম্মদ আলী সোহাগ হুজুর নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

দেশটির স্থানীয় সময় শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের মধ্যম চর ছান্দিয়া গ্রামের আক্রাম আলী হাজী বাড়ির রফিকুল ইসলামের ছেলে।

সাইপ্রাসে বাংলাদেশ প্রবাসী ফোরামের সভাপতি ইমাম উদ্দিন জানান, সোহাগ তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসে ইউরোকস্ট কোম্পানিতে পাইপ ফিটারের কাজ করতেন। বহুতল ভবনে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। সাইপ্রাসের বাংলাদেশ প্রবাসী ফোরামের উদ্যোগে মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

Advertisement

সোহাগের বাবা রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে সোহাগের শেষবার কথা হয়েছিল। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!