[ দেশজুড়ে ]
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী নিহত
প্রতীকী ছবি
চুয়াডাঙ্গায় বাসের ধাক্কায় শামসুল ইসলাম নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার সকালে সদর উপজেলার আলুকদিয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। তিনি আলুকদিয়া ইউনিয়নের পীরপুর গ্রামের বাসিন্দা।
আলুকদিয়া ইউপি সদস্য আব্দুল জব্বার বলেন, সকাল ১০টার দিকে সাইকেলযোগে পান বিক্রির জন্য চুয়াডাঙ্গা বড় বাজার পানের হাটে যাচ্ছিলেন শামসুল। এ সময় চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে উঠলে চুয়াডাঙ্গাগামী চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর থানা ওসি সেকেন্দার আলী বলেন, অভিযোগ না থাকাই আবেদনের পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!