ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রাজশাহী নগরীতে দুই ছিনতাইকারী গ্রেফতার

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৯, ১০ ফেব্রুয়ারি ২০২৪
রাজশাহী নগরীতে দুই ছিনতাইকারী গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে মোবাইল ও ল্যাপটপ ছিনতাইয়ের অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার বিকেলে বোয়ালিয়া মডেল পুলিশ আসামিদের গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া ল্যাপটপ, দুটি ফোন, একটি ভ্যানেটি ব্যাগ, নগদ টাকা ও ছিনতাইয়ে ব্যবহৃত একটি চাকু উদ্ধার করা হয়।

আসামিরা হলেন- মোহাম্মদ বিপ্লব হোসেন ও সোহান। বিপ্লব চন্দ্রিমা থানার হাজরাপুকুর নিউকলোনির আলম হোসেনের ছেলে ও সোহান বোয়ালিয়া থানার হেতেমাখাঁ এলাকার লাল মিয়ার ছেলে।

Advertisement

জানা যায়, রাজশাহীর বাগমার থানার হায়াতপুরের হাবিবুর রহমান ও তার বান্ধবী গত ৪ জানুয়ারি ভোরে ট্রেন থেকে রাজশাহী রেলস্টেশনে নামেন। এরপর তারা রিকশাযোগে ছোট বনগ্রামের উদ্দেশ্যে রওনা হন। রিকশা রাজশাহী শিক্ষাবোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে চার ছিনতাইকারী দেশীয় অস্ত্র নিয়ে তাদের গতিরোধ করে এবং ছুরির ভয় দেখিয়ে দুটি ফোন, একটি ল্যাপটপ ও একটি ব্যাগ ছিনিয়ে নেয়। এমন অভিযোগে বোয়ালিয়া থানায় একটি ছিনতাই মামলা করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই গোলাম মোস্তফা বলেন, ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হয়। এরপর সাইবার ক্রাইম ইউনিটের তথ্যপ্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে তাদের গ্রেফতার করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!