ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৫, ১১ ফেব্রুয়ারি ২০২৪
অস্ত্র মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
গ্রাফিক্স: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় সুভাস নামে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত সুভাসের বাড়ি শিবগঞ্জ উপজেলার তর্তিপুর আলীডাঙ্গা গ্রামে।

রোববার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের বিশেষ আদালত ১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের  আইনজীবী নাজমুল আজম জানান, গোপন তথ্যের ভিত্তিতে ২০২২ সালের ২৭ মার্চ রাতে শিবগঞ্জ উপজেলার কনসাট ইউপির নয়ন ফিলিং স্টেশন সংলগ্ন একটি আম বাগান থেকে সুভাসকে আটক করে র‍্যাব। তার দেহ তল্লাশি করে ২টি কালো রঙের লোহার তৈরি ওয়ান শুটারগান পাওয়া যায়। এ ঘটনায় ২০২২ সালের ২৮ মার্চ সকালে শিবগঞ্জ থানায় মামলা করেন র‍্যাবের এসআই কামরুল ইসলাম। তদন্ত শেষে শিবগঞ্জ থানার এসআই মেসবাহুল হক আদালতে অভিযোগপত্র জমা দেন।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!