ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চার দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া শিশু ওহি, পাগল প্রায় মা

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ১১ ফেব্রুয়ারি ২০২৪
চার দিনেও উদ্ধার হয়নি চুরি হওয়া শিশু ওহি, পাগল প্রায় মা
শিশু ওহিকে চুরি করে নিয়ে যাচ্ছে অচেনা এক নারী ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরের কমলনগর থেকে ৯ মাসের শিশু মালিহা ইসলাম ওহি চুরি হওয়ার চার দিন অতিবাহিত হতে যাচ্ছে। এখনো উদ্ধার করা যায়নি তাকে। শিশু ওহির মায়ের আর্তনাদ আহাজারি আকাশ বাতাস ভারী হচ্ছে। পাগল প্রায় মা মরিয়মসহ আত্মীয়-স্বজন। এমন চাঞ্চলকর ঘটনা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। 

শিশুটিকে উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে জানান কমলনগর থানার ওসি তওহিদুল ইসলাম। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ওহি সদর উপজেলার তেওয়ারীঞ্জ ইউপির চরউভূতি গ্রামের আবুধাবি প্রবাসী মো. সেলিমের মেয়ে। তার মা মরিয়ম ওই বিদ্যালয়টির সাবেক শিক্ষক।

এদিকে শিশুটি উদ্ধারে গত শনিবার ২ ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী ও অভিভাবকরা। এতে ওহির মাসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য অভিভাবকরা এতে অংশ নেয়।

Advertisement

মালিহা ইসলাম ওহি।এর আগে গত বৃহস্পতিবার ওহির বড় বোন মিহির শিক্ষা প্রতিষ্ঠান অগ্রণী রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মায়ের সঙ্গে আসে ৯ মাস বয়সী শিশু মালিহা ইসলাম ওহি। সেখানে মিহি যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠানে যোগ দেয়। বড় মেয়ে মিহিকে সাজাতে চুলের ক্লিপ ও বেল্ট আনার জন্য বিদ্যালয়ের পাশেই বাজারে যান মা মরিয়ম। এ সময় মায়া নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ওহিকে তার কাছে রেখে দেয়। মায়া সম্পর্কে মরিয়মের ফুফাতো বোন হয়। এরমধ্যেই মায়ার কোল থেকে অচেনা এক নারী ওহিকে চুরি করে নিয়ে যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল এসে বিদ্যালয়ের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা যাচাই করে দেখতে পায় মাথায় লাল হিজাব, মুখে মাস্ক ও কালো বোরকা পরিহিত এক নারী শিশুটিকে কোলে নিয়ে বের হয়ে যাচ্ছে। বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা যাচাই করেও একই দৃশ্য দেখা গেছে।

ওহির মায়ের কান্না।শিশুর মা মরিয়ম বেগম জানান, একজন আত্মীয়ের কাছে রেখে অন্য একটি শিশুকে সাজিয়ে দিতে বাইরে যান। সেখান থেকে ফিরে এসে দেখেন তার মেয়ে ওহি নেই। তার শিশু বাচ্চাকে উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান তিনি।

কমলনগর থানার ওসি মো. তহিদুল ইসলাম বলেন, শিশু ওহিকে উদ্ধারে পুলিশ কাজ করছে। আশা করছি দ্রুত শিশুটিকে উদ্ধার করতে পারব।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!