[ দেশজুড়ে ]
নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে সিএনজিচালক নিহত
ফাইল ফটো
নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ফয়েজ নামে এক সিএনজিচালক নিহত হয়েছেন। রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার নাটেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়েজ নাটেশ্বর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের লালমিয়া বাড়ির আব্দুল মতিনের ছেলে।
জানা যায়, ফয়েজ পেশায় একজন অটোচালক ছিলেন। দুপুরের দিকে পুকুরে থেকে মোটর দিয়ে তিনি পানি উঠাতে যান। এ সময় পানি ওঠা বন্ধ হয়ে গেলে তা দেখতে মোটরে হাত দেন তিনি। এ সময় বিদ্যুতায়িত হয়ে পুকুরের পানিতে পড়ে যান ফয়েজ। পরে বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
.png)
সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!