ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রেলক্রসিংয়ে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, লাফিয়ে বাঁচল চালক-হেলপার

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ১২ ফেব্রুয়ারি ২০২৪
রেলক্রসিংয়ে ট্রাক্টরে ট্রেনের ধাক্কা, লাফিয়ে বাঁচল চালক-হেলপার
ছবি: সংগৃহীত

জয়পুরহাটে রেলক্রসিং পার হওয়ার সময় ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় দুমড়ে-মুছড়ে গেছে মাটিবাহী একটি ট্রাক্টর। এ সময় ট্রাক্টর থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান চালক ও হেলপার। 

সোমবার পালপাড়া অরক্ষিত রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর ২০ মিনিট পর ট্রেনটি ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টা ২০ মিনিটে একটি ট্রাক্টর মাটি নিয়ে রেললাইন পার হচ্ছিল। ওই সময় জয়পুরহাট রেলস্টেশনের দিক থেকে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি আক্কেলপুরের দিকে যাচ্ছিল। এ সময় লাইনের ওপরে উঠতেই ট্রেনটি ট্রাক্টরের ইঞ্জিনে ধাক্কা দেয়। এতে ট্রেনের ধাক্কায় ট্রাক্টরের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে ২০ হাত দূরে পড়ে। আর ট্রাক্টরে থাকা চালক ও হেলপার লাফ দিয়ে প্রাণ বাঁচান। তবে ট্রাক্টরকে ধাক্কা দিয়ে রেলগেট পার হওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়। 

Advertisement

আক্কেলপুর রেলস্টেশনের মাস্টার খাতিজা খাতুন বলেন, কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশন থেকে ১১টা ১৫ মিনিটে ছেড়ে আসে। আক্কেলপুর স্টেশনে বিরতি নেয়। তবে আক্কেলপুর স্টেশন পার হতে জয়পুরহাট থেকে ১৬ মিনিট সময় লাগে। ট্রেনটি ১২টার দিকে স্টেশন পার হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!