সোমবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইদুল চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের মজের মন্ডলের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার এএসআই মো. ইলিয়াস হোসাইন জানান, সাইদুল ইসলাম একজন ওয়েলডিং মিস্ত্রী। তার ভালাইপুর বাজারে একটি দোকান আছে। রাতে আরেকজনকে সঙ্গে নিয়ে ইব্রাহিমপুর গ্রাম থেকে মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন। এ সময় রামনগর- ভালাইপুর সড়কের মাঝামাঝি স্থানের মাঠের কাছে পৌঁছলে শিয়ালের সঙ্গে তাদের চলন্ত মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তারা মোটরসাইকেল থেকে ছিঁটকে রাস্তায় পড়ে আহত হন। পরে পথচারীরা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
.png)