সোমবার রাতে রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। কালোবাজারি মুমিন পৌর শহরের জগন্নাথপুর এলাকার জমশেদ সরকারের বাড়ির শফিকুল ইসলাম শিশু মিয়ার ছেলে। এ তথ্য নিশ্চিত করছেন ভৈরব রেলওয়ে থানার ওসি আব্দুল আলীম।
তিনি জানান, একাধিক অভিযোগের ভিত্তিতে রেলওয়ে স্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে টিকেট কালোবাজারি চক্রের সদস্য মমিন মিয়াকে আটক করা হয়েছে। এ সময় তল্লাসী করে তার সঙ্গে থাকা বিভিন্ন গন্তব্যের আন্তনগর ট্রেনের ৬টি টিকেট পাওয়া যায়। এতে সিট রয়েছে ১৬টি।
.png)
তিনি আরো জানান, মমিন দীর্ঘদিন যাবত কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রির সঙ্গে জড়িত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। এ ঘটনায় রেলওয়ে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।