মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এ ঘটনা ঘটে। ওইদিন রাত ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদী সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) আফসান-আল-আলম।
জানা যায়, ঢাকার উত্তরাস্থ র্যাব-১ এর এএসপি তারিকুল ইসলামের নেতৃত্বে র্যাব সদস্যরা মাদকবিরোধী অভিযানে
রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নের সোনাকান্দী গ্রামে যান। অভিযানে স্থানীয় মাদককারবারি ইউনুস আলীকে গ্রেফতার করা হয়। পরে নিয়ে আসার সময় ইউনুস আলীর লোকজন র্যাব সদস্যদের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে র্যাবের কাছ থেকে ছিনিয়ে নেয়া হয়। হামলায় র্যাব-১ এর সদস্য কনস্টেবল ইমরান হাসানের মাথায় দুইটি কোপ ও হাতের তিনটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়। পরে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা শেষে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
.png)
র্যাব-১ এর এএসপি তারিকুল ইসলাম বলেন, এই মুহূর্তে কথা বলা যাচ্ছে না। পরে বিস্তারিত জানানো হবে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সামসুল আরেফিন বলেন, র্যাবের মাদকবিরোধী অভিযানে আসামি ধরে নিয়ে আসার সময় তাদের ওপর হামলা হয়েছে। এতে এক র্যাব সদস্য আহত হয়েছেন। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে র্যাব, পুলিশ ও গোয়েন্দা পুলিশ।