ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বেনাপোল এক্সপ্রেসে আগুন: ডিএনএ টেস্টে এলিনার মরদেহ শনাক্ত

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
বেনাপোল এক্সপ্রেসে আগুন: ডিএনএ টেস্টে এলিনার মরদেহ শনাক্ত
নিহত এলিনা ইয়াসমিন

গত ৫ জানুয়ারি রাতে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ এলিনা ইয়াসমিনের মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন নিহত এলিনার চাচা নজরুল ইসলাম। নিহত এলিনা রাজবাড়ী পৌরসভার নুরপুর গ্রামের সাজ্জাদ হোসেনের স্ত্রী।

এলিনা ইয়াসমিনের চাচা নজরুল ইসলাম বলেন, গত ৫ জানুয়ারি রাতে এলিনা তার বাবার কুলখানি শেষ করে ৬ মাসের শিশু সন্তান, বোন ডেইজি আক্তার রত্না, বোন জামাই ইকবাল বাহার ও তা‌দের দুই সন্তানসহ বেনা‌পোল এক্স‌প্রেস ট্রেনে ‘চ’ ব‌গি‌তে ঢাকায় যা‌চ্ছিলেন। রাজবাড়ী রেলস্টেশন থেকে সন্ধ্যা সাড়ে ৬টায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। মাঝে একবার তাদের সঙ্গে কথা হয়েছিল। কিন্তু রাত সাড়ে ৯টার দিকে গোপীবাগ এলাকায় ট্রেনে আগুন লাগার ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল এলিনা।

Advertisement

তিনি আরো বলেন, ট্রেন দুর্ঘটনায় দগ্ধ এলিনা ইয়াসমিনের মরদেহ ঢাকা মেডিকেলে ডিএনএ টেস্টের মাধ‍্যমে শনাক্ত করা হয়েছে। ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ টেলিফোনে বিষয়টি আমাদের নিশ্চিত করেছে। তারা জানিয়েছে আগামী ১৫ ফেব্রুয়ারি এলিনার মরদেহ আমাদের কাছে হস্তান্তর করবে।

প্রসঙ্গত, বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় এলিনা ইয়াসমিনসহ রাজবাড়ীর আরো দুইজন নিখোঁজ হয়। তারা হলেন- চন্দ্রিমা চৌধুরী ওর‌ফে সৌমি ও আবু তালহা। চন্দ্রিমা ও আবু তালহার মরদেহ এখনো শনাক্ত করা যায়নি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!