ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪২, ১৪ ফেব্রুয়ারি ২০২৪
বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল স্বাভাবিক
ফাইল ছবি

নিরাপত্তার কারণে ৮ দিন বন্ধ থাকার পর বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে। বুধবার সকাল থেকে থানচির উদ্দেশ্যে যাত্রী নিয়ে বাস চলাচল করতে দেখা যায়।

এর আগে, ৬ ফেব্রুয়ারি থেকে নিরাপত্তার কারণে বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। এতে দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীসহ পর্যটকরা। এছাড়াও কৃষিপণ্য পরিবহনেও দুর্ভোগ পোহাতে হয়েছে কৃষকদের। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে চালু হয় ওই সড়কে গণপরিবহন চলাচল।

বান্দরবান বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আলম এ তথ্য নিশ্চিত করে জানান, নিরাপত্তার কারণে পরিবহন শ্রমিকরা গত ৬ ফেব্রুয়ারি সকাল থেকে থানচি সড়কে বাস চলাচল বন্ধ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বুধবার সকাল থেকে ওই সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক হয়।

Advertisement

উল্লেখ্য, পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী থানচি সড়কের বাস মালিকদের কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করায় ৬ ফেব্রুয়ারি থেকে বান্দরবান-থানচি সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!