[ দেশজুড়ে ]
মহাদেবপুরে অবৈধ ইটভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ
নওগাঁর মহাদেবপুরে অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় একটি ভাটাকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর আড়াইটার দিকে মহাদেবপুর উপজেলার কালুশহর মোড় এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরা আদালত পরিচালনা করেন।
জানা গেছে, উপজেলার কালুশহর মোড় এলাকায় পরিবেশ অধিদফতর নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আরার নেতৃত্বে মেসার্স আর.আর.বি ব্রিকসে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটভাটার পক্ষ থেকে সঠিক কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ আদালতে ইটভাটার ম্যানেজার মো. হোসাইনকে ৭০ হাজার টাকা জরিমানা আরোপ করেন। বায়ুদূষণ নিয়ন্ত্রণে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, পরিবেশ অধিদফতর, নওগাঁ জেলা কার্যালয়ের পরিদর্শক উত্তম কুমার। এ সময় উপস্থিত ছিলেন, অত্র কার্যালয়ের সহকারী পরিচালক মো. মলিন মিয়াসহ থানা পুলিশের সদস্যরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জরিমানা
লিংক সফলভাবে কপি হয়েছে!