[ দেশজুড়ে ]
মোরেলগঞ্জে তিন কৃষকের ১৩ গরু চুরি
ফাইল ফটো
বাগেরহাটের মোরেলগঞ্জে চারদিনের ব্যবধানে তিন কৃষকের ১৩টি গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। সবশেষ চুরির ঘটনা ঘটেছে বুধবার ভোররাত ৪টার দিকে।
এ রাতে উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের জোকা গ্রামের কৃষক বেলায়েত হোসেন খান ও মনিরুজ্জান খানের গোয়াল ঘরের তালা ভেঙে ছয়টি গরু নিয়ে যায় দুর্বৃত্তরা।
এর আগে, গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাতে বলইবুনিয়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের দরিদ্র কৃষক জাকারিয়া শেখের গোয়াল ঘরের তালা ভেঙে নিয়ে যায় সাতটি গরু। চুরি যাওয়া মোট ১৩টি গরুর মূল্য কমপক্ষে ১০ লাখ টাকা বলে ভুক্তভোগী কৃষকেরা জানিয়েছেন।
.png)
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, গরু চুরির খবর পাওয়ার পরেই ঐ এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!